, || - ||

শ্রীপুরে কৃষকলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।
গাজীপুরের শ্রীপুরে কৃষকলীগের উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসির নিজস্ব অর্থায়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাঁচশত দরিদ্র ও দুস্থ নারী পুরুষের মাঝে এসব বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মাওনা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মেহেদী হাসান শওকতের সভাপত্বিতে ও মাওনা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসি । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল জলিল,মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক আইনুল হাসান, গাজীপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, মহামারি করোনার মধ্যে আজকে সারাদেশে শীত জেঁকে বসেছে। এক দিকে করোনা, আরেকদিকে শীত। প্রচন্ড শীতে অসহায় দরিদ্র মানুষ খুবই কষ্টে দিনাতিপাত করছেন। অনেকেই আশ্রয়হীন ফুটপাতে কোনোমতে রাত যাপন করছেন। তিনি আরও বলেন,আমি জনকল্যাণমূলক কাজে বিশ্বাসী। সবসময় জনগণের পাশে ছিলাম, এখনো আছি। তাই জনকল্যাণের অংশ হিসেবে আজকে অসহায় দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি।

Please follow and like us: