, || - ||

শ্রীপুরে গৃহবধুর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

গাজীপুরের শ্রীপুরে গৃহবধূর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের নয়নপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত কাঞ্চনী (২৩) নড়াইল জেলার নড়াগাতি উপজেলার মাউলী গ্রামের মো. মামুনের স্ত্রী। সে স্বামীর সঙ্গে শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় থাকতো। তাঁরা স্থানীয় আফির মোল্লার বাড়িতে ভাড়া থেকে  তার স্বামী হামীম গ্রুপের কারখানায় শ্রমিকের কাজ করত।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক এসআই শাহাদাত হোসেন বলেন, স্বামী স্ত্রী মধ্যে কথা-কাটাকাটি জেরে স্বামী মামুন কর্মস্থলে চলে গেলে গলায় উড়না পেঁচিয়ে ওই গৃহবধূ ফাঁসিতে ঝুলে আতœহত্যা করে। রাত সাড়ে বারোটায় দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা  প্রক্রিয়াধীন।

Please follow and like us: