, || - ||

শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

গাজীপুরের শ্রীপুরে সিলিং ফ্যানের সাথে ঝুঁলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৭সেপ্টেম্বর) সকালে উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া এলাকার স্বামীর বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।

 

নিহত ঝুমা (১৮) ময়মনসিংহের তারাকান্দা এলাকার মজিবর রহমানের মেয়ে ও স্থানীয় কায়েতপাড়া গ্রামের সাদিকুল ইসলামের স্ত্রী। সাদিকুল ইসলাম শ্রীপুরে হ্যামস নামক একটি কারখানায় চাকুরি করে।

 

স্থানীয়সূত্রে জানা যায়, রোববার সকাল সাতটার দিকে সাদিকুল অফিসে চলে যায় । নিহতের শাশুরি তার মেয়ের বাড়িতে চলে যান। এ সময় বাড়ির মেইন ফটক তালাবদ্ধ ছিল। স্থানীয়দের সন্দেহ হলে ফটকের তালা ভেঙ্গে ঘরের ভিতরে ঝুমার ফাঁসিতে ঝুঁলানো মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারনা।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এ বিষযে পরবর্তী আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Please follow and like us: