গাজীপুরের শ্রীপুরে ৪টি দোকানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ নভেম্বর) শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার ।
অভিযানে মাওনা এলাকার বরমী হোটেলকে ১০ হাজার,আলীবাবা বেকারীকে ৫ হাজার, রাজভোগ ভিআইপি সুইটকে ১০ হাজার ও নিউ রাজধানী হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, খাবারের নিম্নমান ও অপরিষ্কারভাবে খাবার তৈরি করা ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চারটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সহকারী পরিচালক রিনা বেগম ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ।