গাজীপুরের শ্রীপুরে ছাত্রদলের আয়োজনে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে পৌর এলাকার মাওনা চৌরাস্তা কেওয়া তমির উদ্দিন আলীম মাদ্রসার বেগম আয়েশা অডিটরিয়ামে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
গাজীপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউল করিম মোড়ল রিফাতের সভাপতিত্বে শ্রীপুর পৌর ছাত্রদল নেতা এসএম আব্দুল্লাহ্ আজাদের সঞ্চালনায় প্রধান অতিথীর বক্তব্যে ডাঃ বাচ্চু বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছেন। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে যত বড় অফিসারই হও না কেন, কোন প্রকার দুর্নীতির সাথে জড়াবে না। যারা চাকরি করে ঘুষ খায়, তাদের পথ অনুসরণ করবে না। কোন রকম সন্ত্রাসী কার্যক্রম ও মাদকের সাথে তোমরা জড়াবে না।
এ সময় আরোও বক্তব্য দেন, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, মুক্তারুল করিম মোড়ল শামীম, এ্যাড. আবু জাফর সরকার, এ্যাড. আহসান কবির ও শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন্দসহ প্রমুখ।
অনুষ্ঠান শেষে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া কামনা করা হয়।