গাজীপুরের শ্রীপুরের কেওয়া পূর্বখন্ড গ্ৰামে টিউলিপ বাগান পরিদর্শনে এসে কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, আমরা অপ্রচলিত কৃষি পন্যের উৎপাদনকে উৎসাহিত করছি। কৃষি উৎপাদনের সাথে জড়িত, প্রক্রিয়াজাতকরণে জড়িত ও রপ্তানির সাথে জড়িত সবাইকে সুযোগ সুবিধা দেওয়া হবে।
শুক্রবার বিকেলে তিনি দেলোয়ার হোসেনের টিউলিপ বাগান পরিদর্শনে আসেন। বাগানে এসে ফুল দেখে তিনি মুগ্ধ হন। শুধু টিউলিপ নয়, দেলোয়ার তার বাগানে ক্যাপসিকাম ও গোলাপ চাষ করেছেন। মন্ত্রী পুরো প্রকল্প ঘুরে দেখে দেলোয়ারকে উৎসাহ দেন। তাকে সরকারি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মন্ত্রীর সাথে বাগান পরিদর্শনে আসেন স্থানীয় সাংসদ ইকবাল হোসেন, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মুশতারী সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
Please follow and like us: