রবিবার , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের নিহত হয়েছে। শুক্রবার (২জুন ) বিকালে শ্রীপুর পৌরসভার লোহাগাছ মোল্লা বাড়ি মসজিদের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়।

নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল লুঙ্গি ও শার্ট ।

শ্রীপুর রেলওেয়ের স্টেশন মাষ্টার ছাইদুর রহমান বলেন, লাশ উদ্ধারের জন্য রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

Please follow and like us: