, || - ||

শ্রীপুরে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকান্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।
গাজীপুরের শ্রীপুরে এস.বি.এস টেক্সটাইল মিলস লিমিটেডের তুলার গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার শ্রীপুর পৌরসভার কেওয়া নতুন বাজার এলাকায় সকাল সাড়ে এগারটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
শ্রীপুর ও গাজীপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্তলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। গাজীপুর ফায়ার সার্ভিস থেকে আরোও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করেছে।

তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানিয়েছে। আগুন নিয়ন্ত্রনে না আসা পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আসেনি ।

Please follow and like us: