, || - ||

শ্রীপুরে দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

গাজীপুরের শ্রীপুরে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে শ্রীপুর থানা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শ্রীপুর থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেলের আজমির হোসেন বলেন, আমরা সবার উৎসবে সবাই যাব সবার আনন্দ ভাগাভাগি করে নিব। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আপনারা কল করবেন আমরা আপনাদের কাছে চলে যাব। আমাদের সেবার চাদর দিয়ে আপনাদেরকে ঢেকে রাখবো। আমরা আপনাদের এতটুকু ভরসা দিতে পারি। যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে আমাদেরকে সাথে সাথে জানাবেন আমরা ব্যবস্থা নেব। আপনারা নিরাপত্তার স্বার্থে পূজা মন্ডপে যথেষ্ট আলোর ব্যবস্থা ও সিসি ক্যামেরার ব্যবস্থা রাখবেন। আপনাদের জন্য আমাদের সার্বক্ষণিক নিরাপত্তা থাকবে। ২৪ ঘন্টায় আপনারা আমাদের নজরে আছেন। আমাদের সহযোগিতা পাবেন। আপনারা আমাদের জন্য আমানত। আমরা চেষ্টা করব আপনাদের উৎসব যাতে আপনারা সুন্দরভাবে পালন করতে পারেন।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুমন কর্মকার জানান, দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকেও প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল ফজল মুহাম্মদ নাসিম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ফকির, পুলিশ পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন, বাংলাদেশ পূজা মন্ডপ কমিটির শ্রীপুর উপজেলার সভাপতি অরুণ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সুমন কর্মকারসহ প্রমুখ।

Please follow and like us: