, || - ||

শ্রীপুরে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক প্রদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরন করা হয়। রবিবার (১৪মার্চ) সকাল ১১ টায় শ্রীপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের  আয়োজনে চেক বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথী গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এ.কে.এম মোহিতুল ইসলাম জানান,”২০২০ – ২০২১ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি. আর)” প্রকল্পের আওতাধীন বাস্তবায়িত ৭৫ টি ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠানের অনুকূলে মোট ৪০ লক্ষ ২৫ হাজার টাকার ডি.ও প্রদান করা হয়।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুণ কবিরের সঞ্চালনায়, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, মাওলানা মোঃ আশিকি মোস্তাফা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি সাধারণ সম্পাদকসহ প্রমুখ।

Please follow and like us: