, || - ||

শ্রীপুরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিক নিহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন বহুতল ভবনের লোহার রড তোলার সময় বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরোও বেশ কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের আরমাদা স্পিনিং মিলস লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে। শ্রীপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

কারখানার সহকারী মহাব্যস্থাপক (এজিএম) আরিফুল ইসলাম জানান, কারখানার নির্মান কাজের দায়িত্বে ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান আলিফ এন্টারপ্রাইজ। তাদের নির্মাণ শ্রমিক মারা গেছে। বৃহস্পতিবার সকালে স্পিনিং মিলস্ এর ভেতর কাজ করছিল শ্রমিকরা। এসময় কারখানার সংকুচিত জায়গা থেকে একটি রড বের করার কাজ করছিল ওই তিন শ্রমিক। সংকুচিত জায়গা থেকে রডটি বের করার সময় অসাবধানতা বশত পাশের পল্লী বিদ্যুৎতের ১১হাজার ভোল্টের তারের সাথে স্পর্শ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

 

ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ইব্রাহিম খান জানান, এই কারখানায় আমার অধীনে ৬০ জন নির্মাণ শ্রমিক কাজ করছে। আজ সকালে দুর্ঘটনায় তিনজন শ্রমিক মারা গেছে।

 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় দিকে এই দুর্ঘটনা ঘটে। সকাল ৯টা ১০মিনিটে ফায়ার সার্ভিসে তথ্য দেয়া হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিয়াস, পাভেল ও মনোয়ারের মরদেহ উদ্ধার করা হয়।

 

কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

নিহতরা হলেন, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে পিয়াস (২০), একই উপজেলার বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর গ্রামের বকুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২৫)। তাঁরা সবাই নির্মাণ শ্রমিক।

Please follow and like us: