, || - ||

শ্রীপুরে নৌকার পক্ষে ভোট চেয়ে কাঁদলেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

সাইফুল আলম সুমন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে নৌকার পক্ষে ভোট চেয়ে নিজে কাঁদলেন সমর্থকদের কাঁদালেন মনোনয়ন বঞ্চিত  প্রার্থী আলহাজ্ব এড. জামিল হাসান দূর্জয়। শনিবার বিকেলে শ্রীপুরে রহমত আলী একাডেমিক ভবনের মাঠে অনির্ধারিত সভায় আলহাজ্ব এড. জামিল হাসান দূর্জয় নেতাকর্মীদের শান্ত থেকে শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষনা দেন। এসময় জামিল হাসান দূর্জয়কে জড়িয়ে ধরে তাঁর নেতাকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়লে এমপি ভবনে হৃদয়বিদারক অবস্থার সৃষ্টি হয়।
সাংসদপুত্র জামিল হাসান দূর্জয় বলেন, আমার লক্ষ্য ছিল আমার বাবার মত আপনাদের কল্যানে কাজ করার। আমার পিতার জীবনে কোন অন্যায় কাজ করেন নাই। আর অনেক সংসদ সদস্য আছে যারা সংসদ সদস্য থাকা অবস্থায় অনেক দুর্নাম ও ব্যথা নিয়ে চলে যেতে হয়েছে। কিন্তু আমার বাবা সম্মানের সহিত সংসদ সদস্য হিসেবে জীবন কাটিয়েছেন। যেদিন গনতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা অন্য কাউকে মনোনয়ন দিয়েছেন সেদিন থেকেই আমি তাকে মেনে নিয়েছি। ২৫ তারিখে ঘোষনার পর সাথে সাথে আমি শোকরিয়া আদায় করেছি। শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন তাকেই নৌকা প্রতীকে বিজয়ী করতে হবে। নৌকা প্রতীককে বিজয়ী করা মানে শেখ হাসিনাকে বিজয়ী করা। দু:খ থাকতে পারে কষ্ট থাকতে পারে কিন্তু এই ব্যথা ভুলে দুর্বার শক্তি নিয়ে নৌকার জন্য কাজ করব। নৌকা যদি বিজয়ী না হয় তাহলে স্বাধীনতার বিপক্ষের শক্তি ক্ষমতায় আসবে। দেশ সংকটে পড়ে যাবে। তাই মনোনয়ন যাকেই দেয়া হউক নৌকার বিজয়ের জন্য সকলকেই কাজ করতে হবে ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান (জিকু) স ালনায় আলোচনা সভায় অন্যান্যের বক্তব্য দেন- উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খান মামুন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শেখ মো: নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহ, রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন, পৌর যুবলীগের সাবেক সভাপতি কামরুল হাসান বিএ, কৃষকলীগের সাধারণ সম্পাদক আইনুল হক প্রমূখ।

Please follow and like us: