, || - ||

শ্রীপুরে পটকা বানাতে গিয়ে বিস্ফোরণে আঙ্গুল পুড়লো মাদ্রাসা ছাত্রের

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

সাইফুল আলম সুমন, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ-  গাজীপুরের শ্রীপুরে দিয়াশলাইয়ের বারুদ দিয়ে পটকা বানানোর সময় এক মাদ্রাসা ছাত্রের হাতের আঙুল পুড়ে গেছে। আহত ছাত্র শিমূল ইসলাম শামিম(১২) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কিসমতবন গ্রাম এলাকার ফরহাদ মিয়ার ছেলে। সে মা-বাবার সাথে উপজেলার মূলাইদ গ্রামে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

শিমুলের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, শিমূল মাওনা বাজার এলাকার হাজী সাহিদুর রহমান ক্যাডেট মাদ্রাসায় পড়াশোনা করেন। তার মা শেফালী আক্তার প্যারাডাইস স্পিনিং কারখানায় চাকরি করেন। বাবা রিকশা চালক। সোমবার সকাল ১১টায় পাশের বাড়ির মাজহারুল নামের এক বন্ধু তার হাতে লাল স্কচটেপ পেচানো একটি বস্তু দেয়। সে এতে চাপ দিতেই বিকট শব্দে বিস্ফোরন ঘটে। এতে তার বাম হাতের দুটি আঙুল ক্ষতিগ্রস্থ হয়। দ্রুত মাওনা চৌরাস্তার আয়েশা হাসপাতালে নিয়ে এসে তাকে চিকিৎসা দেওয়া হয়। ঈদের আগে বন্ধুরা মিলে প্রায়ই এমন বিস্ফোরক পটকা বানাতো তারা।

শ্রীপুর থানার পরিদর্শক(অপারেশন)হেলাল উদ্দিন বলেন, খেলার জন্য পটকা বানাতে গিয়ে এমনটা হয়েছে। ম্যাচের দাহ্য বারুদ কাপড়ে প্যাচিয়ে এক ধরনের পটকা বানাতে চেয়েছিল তারা। ছেলেটিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

Please follow and like us: