গাজীপুরের শ্রীপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে তিনটি নদীতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬জুলাই) বিকালে শ্রীপুর উপজেলার শীতলক্ষ্যা সূতিয়া ও মাটিকাটা নদী থেকে এই অবৈধ মাছ শিকারের চায়না কারেন্ট জাল জব্দ করে ।
এ সময় জব্দকৃত অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা তিনটি নদীতে অবৈধ মাছ শিকারে ব্যবহৃত কারেন্টজাল, চায়না দোয়ারী ও ম্যাজিক চাইঁ জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, এসময় অসাধু মাছ শিকারীরা অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আশরাফুল্লাহ বলেন, অভিযান পরিচালনা করে ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৫ হাজার ডিব্বা চাইঁ, চায়না দোয়ারী রিং চাঁই ১হাজার জব্দ করা হয়েছে। জব্দকৃত অবৈধ জালের মূল্য আনুমানিক ৫ লাখ টাকা।
এসময় উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা মো. বদিউজ্জামান, অফিস সহকারী মো. সাদিকুর রহমান, মৎস্যজীবি প্রতিনিধি গোপাল চন্দ্র বর্মনসহ শ্রীপুর থানা পুলিশের একাধিক সদস্য।
Please follow and like us: