শুক্রবার , ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শ্রীপুরে পৃথক দূর্ঘটনায় দু’লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

সাইফুল আলম সুমন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুরের শ্রীপুরে এক কলেজ ছাত্র ও এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার গোসিংগা ইউনিয়নের সাভারচালা গ্রামে থেকে কলেজ ছাত্র আবদুল্লহ আল সোহান (১৭) ও রাজাবাড়ী ইউনিয়নের ধলাদিয়া গ্রাম থেকে সুমনা আক্তার নামে নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত সোহান গোসিঙ্গা ইউনিয়নের সাভারচালা গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। সে কাপাসিয়া উপজেলার শহীদ তাজউদ্দিন আহমেদ সরকারী কলেজের (হাইলজোর কলেজের) এইচএসসি ১ম বর্ষের ব্যবসা শিক্ষা শাখার ছাত্র। অপর দিকে রাজাবাড়ী ইউনিয়নের ধলাদিয়া গ্রাম থেকে লাবনী আক্তার (১৯) নামে এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত লাবনী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামের সিদ্দিক মিয়ার কন্যা। নিহত লাবনী ধলাদিয়া মধ্যপাড়া গ্রামের সাইফুল ইসলামের বাড়ীতে ভাড়া থেকে স্থানীয় গ্লোভ এন্ড গ্লোভস্ নামক কারখানায় কাজ করত। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবদুল্লাহ আল সোহান এ বছরের এইচএসসি ১ম বর্ষ ফাইনাল পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছিল। জিজ্ঞেস করলে সে তার বাবাকে জানায়, এক বিষয়ে পাশ করেনি বলে তাকে এইচএসসি দ্বিতীয় বর্ষে যাওয়ার সুযোগ হবেনা বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। এই অভিমানে গতকাল রাতের কোন এক সময় তার থাকার ঘরের বৈদ্যুতিক পাখার সাথে ঝুলে আত্নহত্যা করে সে। ভোরে তার থাকার ঘরের দরজা বন্ধ ও ডাকাডাকি করে কোন সারাশব্দ না পেয়ে জানালা দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর মরদেহ নিহতের পিতার আবেদনের পেক্ষিতে বিনা ময়না তদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Please follow and like us: