এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে নিরলশ কাজ করে যাচ্ছে। তাদেরকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। প্রতিবন্ধীরা যদি সঠিক সহায়তা ও উপকরণ পায় তবে তারাও আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবে। তাই তাদের জীবন মান উন্নয়নে আজকে হুইল চেয়ার ও হোয়াইট স্টিক বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে তাদের জীবন-যাপন আরো সহজ ও সুন্দর হবে ।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারীর সভাপত্বিতে,ইন্সট্রাক্টর আমিনুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.সামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মন্জুরুল ইসলামসহ প্রমূখ। অনুষ্ঠানে মোট ৩০টি হুইল চেয়ার,৫০টি হোয়াইট স্টিক ও ৫০জনকে প্রতিবন্ধী পরিচয় পত্র প্রদান করা হয়।