গাজীপুরের শ্রীপুর প্রহলাদপুর ইউনিয়নে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধােধন করা হয়। বুধবার সকাল ১০ টায় প্রহলাদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্ধােধন করেন। শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রনয় ভূষন সাহা জানান, এই ক্যাম্পিং সকাল ০৯ থেকে শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত চলবে। এখানে বিশেষজ্ঞ সেবা ও ঔষধ প্রধান, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্নয়, মহিলাদের জরায়ু ক্যানসার পরীক্ষা, করোনার টিকা রেজিষ্ট্রেশন ও টিকা প্রদান, অপুষ্টি শিশুদের নগদ অর্থ প্রদান ও দুধ বিতরন করা হয়। প্রহলাদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক খোকন বেপারীর সঞ্চালনায় ও প্রহলাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান নূরুল হক আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, ডাঃ প্রনয় ভূষন সাহা, বীর মুক্তি যোদ্ধা মোহাম্মদ আলী খন্দকার, প্রহলাদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ শামিম আহমেদ প্রমুখ। বক্তব্য শেষে অপুষ্টি শিশুদের মাঝে দুধ ও নগদ অর্থ প্রদান করা হয়।
, || - ||
শ্রীপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধােধন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।
Please follow and like us: