গাজীপুরের শ্রীপুরে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে ৫ কিলোমিটারের ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর ফরেস্ট অফিস থেকে রাজাবাড়ী সড়কে ডোয়াইবাড়ী পর্যন্ত এ দৌড়ের শুভ উদ্বোধন করেন গাজীপুর ৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ শিরোনাম দৌড়ে শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, সহকারী কমিশনার ভূমি ফারজানা নাসরিন, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, শ্রীপুর পৌর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দিপু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কমিউিনিটি পুলিশের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।
Please follow and like us: