সাইফুল আলম সুমন,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃর্শত মুক্তি, তারেক রহমানের নামে সাজানো মামলার রায় বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কালো পতাকা মিছিল করেছে দলটির নেতা কর্মীরা। রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গরিয়া মাস্টার বাড়ী থেকে শুরু করে নতুন বাজার এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।
গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের নির্দেশে, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজের নেতৃত্বে কালো পতাকা মিছিলে অংশগ্রহন করেন, শরিফ আহমেদ সিদ্দিকি সদস্য গাজীপুর জেলা বিএনপি, কায়সার মৃধা খোকন যুগ্ন সাধারণ সম্পাদক গাজীপুর জেলা সেচ্ছাসেবকদল, মাসুদ সরকার সাবেক সভাপতি বরমী ইউনিয়ন বিএনপি, জয়নাল আবেদিন সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর সদর উপজেলা ছাত্রদল, টিপু সুলতান আহবায়ক গাজীপুর পৌর সেচ্ছাসেবক দল, আবুল খায়ের সোহাগ জেলা সেচ্ছাসেবকদল, শামীম আহামেদ সভাপতি শ্রীপুর উপজেলা জাসাস, লিয়াকত আলী সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রীপুর উপজেলা যুবদল, মন্জুরুল আলম শিমুল বিএনপি নেতা, মাজাহার মোল্লা গাজীপুর জেলা যুবদল,আনোয়ার হোসেন গোসিংগা ইউনিয়ন বিএনপি, জাহাঙ্গীর সিকদার গাজীপুর জেলা ছাত্রদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
শ্রীপুরে বিএনপির কালো পতাকা মিছিল
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: