গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাহাদ মিয়া (১৯) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক ঐ এলাকার সিরাজুল হকের ছেলে ।
স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান,সকাল সাড়ে সাতটার দিকে চার্জে দেওয়া অটোরিকশাটিকে খুলতে যেয়ে তাঁরে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। পরিবারের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপরে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
Please follow and like us: