গাজীপুরে শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে শরীফ মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকালে পৌর সভার ভাংনাহাটি এলাকার নিউ হোপ ফিড মিল নামক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরীফ ময়মনসিংহের ত্রিশাল থানার কাতাল রাজাবাড়ী এলাকার জালাল উদ্দিনের ছেলে ।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান বলেন, উপজেলার ভাংনাহাটি এলাকায় নিউ হোপ ফিড মিলে শ্রমিকের কাজ করতেন শরীফ। সেখানে ইলেকট্রিশিয়ানরা কাজ করছিল,তিনি সেখানে গেলে হয়ত কোন সকেট বা তারের সাথে স্পর্শ লেগে মাটিতে লুটিয়ে পড়ে। সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মইনুল আতিক জানান, মৃত অবস্থায় মোঃ শরীফ মিয়া নামের ঐ যুবককে হাসপাতালে আনা হয়েছে। তার লাশ নিয়ে গেছে।