সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শ্রীপুরে বিভিন্ন দাবিতে কারখানা শ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

গাজীপুরের শ্রীপুর উপজেলার আরএকে সিরামিকে প্রতি বছর ইনক্রিমেন্টের টাকা ও ভারতীয় কর্মকর্তাদের অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কারখানার শ্রমিকরা।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা শ্রীপুর উপজেলার ধনুয়া এলাকায় আরএকে সিরামিকের শ্রমিকরা আন্দোলন শুরু করেন। সকাল ৭টায় তারা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী একটি দল ঘটনাস্থলে এসে আন্দোলনরত শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দাবি পূরণে আশ্বস্ত করলে বেলা ১১টায় যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, শ্রীপুর উপজেলার ধনুয়া এলাকায় আরএকে সিরামিক বিডি লিমিটেডের শ্রমিকরা বুধবার সকাল থেকে ১১টি দাবি জানিয়ে আন্দোলন করে আসছে কারখানার শ্রমিকরা। ভারতীয় কর্মকর্তাদের অপসারণ, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সঠিক কর্মচারী নিয়োগ, প্রতি বছর ইনক্রিমেন্ট নিশ্চিত করাসহ ১১টি দাবি জানানো হয়েছে। শ্রমিকরা জানান, কোন বিষয়ে ভারতীয় কর্মকর্তারা তাদের মূল্যায়ন করেন না, ভাল কোন প্রতিক্রিয়াও তাদের কাছ থেকে পাওয়া যায়না। তারা দায়িত্বে আসার পর আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শ্রমিক ও বাংলাদেশী কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়না। এছাড়াও বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মান সম্মত বেতন ও ইনক্রিমেন্ট নিশ্চিতসহ ১১টি দাবি জানানো হয়েছে। বিষয়টি নিয়ে গত ফেব্রুয়ারি মাস থেকে একাধিকবার কোম্পানী প্রধান নির্বাহী কর্মকর্তাসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কোন সমাধানে আসেননি।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর শ্রীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আজিজুল হক জানান, বুধবার সকাল থেকেই কয়েকটি শিল্প প্রতিষ্ঠানে আন্দোলন করছিল শ্রমিকরা। পরে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনা করে দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বেলা ১১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অংশে যান চলাচল পুরো দমেই স্বাভাবিক হয়েছে।

Please follow and like us: