, || - ||

শ্রীপুরে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি ॥ থানায় জিডি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।
গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এঘটনায় বুধবার শ্রীপুর মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন ওই ব্যবসায়ী।
ব্যবসায়ী রুহুল আমিন (৪০) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের মো: নুরুল আমিনের ছেলে। তিনি মাওনা চৌরাস্তা সুনামধন্য রেস্তোরা “ফুড কিং” ও মোবাইল শো-রুম ফোনলিংক এর স্বত্ত্বাধিকারী। অভিযুক্ত নাহিদ হাসান শিশির (৩৩) একই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
ব্যবসায়ী রুহুল আমিন বলেন, অভিযুক্ত নাহিদ হাসান শিশির আমার প্রতিবেশী, বখাটে উচ্ছশৃঙ্খল প্রকৃতির। বুধবার বেলা সাড়ে ১১টায় অভিযুক্ত তার মোবাইল নাম্বার (০১৯২৫৮৬৬২৯৬) থেকে আমার ব্যবহৃত মোবাইল নাম্বারে (০১৭১৮২৭৮৫৯৪) ফোন করে অশ্লীল ভাষবায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি দেয়। তার কাছে এক ধরণের বিশেষ ধরণের সুঁই আছে যা দিয়ে আমাকে হত্যা করে ফেলবে। হুমকির পর থেকে নিরাপত্তাহীনতায় ভূগছি।
এবিষয়ে অভিযুক্ত নাহিদ হাসান শিশিরের (০১৯২৫৮৬৬২৯৬) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তা রিসিভ করেননি।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার জানান, সাধারণ ডায়েরীটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Please follow and like us: