, || - ||

শ্রীপুরে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

গাজীপুরের শ্রীপুরে ব্যাডমিন্টন খেলা শেষে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। শনিবার রাত পৌনে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার লোহাগাছ (ফালু মার্কেট) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক এমদাদুল হক (১৮) ওই এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ফালু মার্কেটের পিছনে এমদাদ তার সহপাঠিদের সাথে ব্যাডমিন্টন খেলছিলেন। খেলা শেষে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় এমদাদের হাতে থাকা ব্যাডমিন্টন ব্যাড বিদ্যুতের তারে লেগে যায়। এতে সে আহত হয়ে পরে। স্থানীয়দের সহযোগীতায় সহপাঠিরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হুজ্জাতুল পলাশ জানান, হাসপাতালে আনার আগেই সে মৃত্যুবরণ করে । তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহতের কোনো খবর আমার জানা নেই।

Please follow and like us: