গাজীপুরের শ্রীপুরে অবৈধ উপায়ে মাটি কেটে বিক্রির অপরাধে ৫জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মাটি কাটার ভেকু, ৩টি লড়ি জব্দ করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই মাটি ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা অর্থ দণ্ড আদায় করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নারায়নপুর গ্রামের মহাখালী বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এরপর বিকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে মাটি ব্যবসায়ী ও জমির মালিককে পঞ্চাশ হাজার টাকা অর্থ দণ্ড আদায় করেন।
আটককৃতরা হলেন, উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামের মৃত রফিকুল ইসলাম প্রধানের ছেলে আনোয়ার হোসেন (৪৩) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে ফয়জুর রহমান রুবেল (৪৩)
ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি রেহেনা আক্তার বলেন, অবৈধ উপায়ে মাটি কেটে বিক্রি করে রাস্তা নষ্ট করার এমন একটি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি মাটিবাহী লড়ি জব্দ ও পাঁচজন লড়ি চালককে আটকে নিয়ে আসা হয়। এরপর মাটি ব্যবসার সঙ্গে জরিত থাকার দু’জনকে পঞ্চাশ হাজার টাকা অর্থ দণ্ড আদায় করা হয়েছে। আটককৃত পাঁচজনকে মুসলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
Please follow and like us: