গাজীপুরের শ্রীপুরের ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ২ নং সিএন্ডবি এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ভেলিভারি ম্যানের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।
নিহত মোঃ জিয়াউল হকের (৩০) বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায়। তার আর বিস্তারিত পরিচয় এই রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, তিনি ওলিম্পিক কোম্পানির পন্যের ভেলিভারি ম্যান হিসেবে ২ বছর ধরে কাজ করছিলেন।
স্থানীয় লোকজন জানান, বেলা ১১টার দিকে জিয়াউল তার গাড়িতে মালামাল তুলছিলেন। কিছুক্ষণের মধ্যেই সেগুলো স্থানীয় দোকানে দোকানে ডেলিভারি দেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাঁর গাড়িটিকে ধাক্কা দেয়। এতে মারাত্মক আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, কাভার্ড ভ্যান আটক আছে। চালককে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us: