, || - ||

শ্রীপুরে মাওনা চৌরাস্তায় ব্যবসায়ীদের সাথে স্থানীয় সাংসদের মতবিনিময়

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তার বণিক সমিতির উদ্যোগে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সাংসদের। বুধবার সকালে উপজেলার মাওনা চৌরাস্তায় কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

মাওনা চৌরাস্তা বণিক সমিতির সভাপতি আলহাজ¦ এড. আশরাফুল ইসলাম রতনের সভাপত্বিতে কেওয়া তমির উদ্দিন আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম শামীমের সঞ্চালনায়, প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি। মতবিনিময় সভায় আরোও বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. সামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম, মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কংকন কুমার বিশ^াস। সভায় ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাংসদ।

 

এ সময় বক্তরা ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যা ও উন্নয়নের কথা ও যানজট নিরসনে হাইওয়ে পুলিশকে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। স্থানীয় সাংসদ যানজট ও ড্রেনেজ সমস্যা সমাধানে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহবায়ক ও শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মাওনা হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সদস্য সচিব করে ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের সাথে নিয়ে একটি কমিটি গঠন করে দেন এবং তাদেরকে আগামী পনের দিনের মধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে বলেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ন কবির হিমু,সাধারণ সম্পাদক এড. হারুন-অর রশিদ ফরিদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, ইয়াকুব আলী মাষ্টার টাওয়ারের স্বত্বাধীকারী মো. মোস্তফা কামাল, আবুল হাসেশ সুপার মার্কেটের স্বত্বাধীকারি মো.আবুল হাসেমসহ মাওনা চৌরাস্তার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীবৃন্দ ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please follow and like us: