, || - ||

শ্রীপুরে যুগান্তরের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

গাজীপুরের শ্রীপুরে দৈনিক যুগান্তরের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকলে ধন্যবাদ জানান যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির বর্তমান প্রকাশক সালমা ইসলাম।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেছেন,যুগান্তর সৃষ্টিলগ্ন থেকে পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে যুগান্তর অন্য সব গণমাধ্যম থেকে সাহসী ভূমিকা রেখে চলেছে। পত্রিকাটির বর্তমান অবস্থানে আসতে নেপথ্যে থেকে নিরলস কাজ করে গেছেন যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবুল। তার প্রয়াণে দেশের গণমাধ্যমে অপূরণীয় সংকটের সৃষ্টি হয়েছে। তবে নবোদ্যমে আগামীর বন্ধুর পথ পাড়ি দিতে দৈনিক যুগান্তর’র জন্য শুভ কামনা জানিয়েছেন আগত অতিথিবৃন্দ।

বুধবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা হলরুমে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় এসব কথা বলেন আগত অতিথিবৃন্দ। আগত অতিথীদের স্বাগত জানান, অনুষ্ঠানের সভাপতি, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক ।

শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের শ্রীপুর প্রতিনিধি, মাহবুবুর রহমানের সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আনিছুর রহমান, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন, আরোও বক্তব্য রাখেন শ্রীপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্ল্যা, পৌর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ, আমজাদ হোসেন,কামরুজ্জামান মন্ডল, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মতিন,মাহফুল হাসান হান্নান,সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ কাজল,একাংশের সভাপতি আব্দুল লতিফ মাষ্টার প্রমুখ ।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর থানার ইন্সপেক্টর অপারেশন গোলাম সারোয়ার,পৌর কাউন্সিলর মাসুদ প্রধান, এশিয়ান টিভির কবির হোসেন, এস.এ টিভির মোতাহার খান, ঢাকা পোষ্টের শিহাব খান, সংবাদের রুহুল আমিন, প্রথম আলোর সাদিক মৃধা, যমুনা টিভির হোসাইন আলী বাবু ও বিশেষ প্রতিনিধি পলাশ প্রধান,বাংলা টিভির সুমন শেখ, আজকের পত্রিকার রাতুল মন্ডল, আমার বার্তার সাইফুল আলম সুমন, করতোয়ার বেলায়েত হোসেন, মাহফুজুর রহমান ইকবাল, এশিয়ান টিভির মাহমুদুল হাসানসহ ইলেকট্রিক,প্রিন্ট মিডিয়া, অনলাইন পোর্টালের সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

অনুষ্ঠান শেষে প্রধান ও বিশেষ অতিথীদের ক্রেস্ট বিতরণ করা, কেকে কাটা, দোয়া ও ভুরি ভোজনের আয়োজন করা হয়।

Please follow and like us: