, || - ||

শ্রীপুরে রমজান উপলক্ষে হাটের খাজনা মওকুফ করলেন তরুন ব্যবসায়ী সাদ্দাম হোসেন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নে ত্রাণ বিতরণের পাশাপশি বাজারের খাজনা মওকুফ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী সাদ্দাম হোসেন অনন্ত। উপজেলার গাজীপুর ইউনিয়নের সাতানি বাজারের ইজারাদার তিনি। তাঁর নির্দেশে শনিবার উপজেলার সাতানি বাজারের খাজনা মওকুফ করা হয়েছে।
এর আগে মাইকিং করে জানিয়ে দেওয়া হয় খাজনা মওকুফের কথা।শনিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে এ ঘোষণা দেন বাজারটির ইজারাদার বিশিষ্ট ব্যবসায়ী সাদ্দাম হোসেন অনন্ত।
রমজান মাসকে সামনে রেখে খাজনা মুক্ত হওয়াতে খুশি বাজারের ক্ষুদ্র ব্যাবসায়ী ও সাধারণ জনগণ। এদিকে শুধু বাজারের খাজনা মওকুফ নয়, ত্রাণ বিতরণের পাশাপশি করোনা মুকাবিলায় সকলের অংশগ্রহণে নানামূখী জনকল্যাণ মূলক তৎপরতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সাদ্দাম হোসেন অনন্ত।
তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যাবসায়ীদের কথা বিবেচনা করে আমি এই উদ্যোগ নিয়েছি। সপ্তাহে শনিবার ও মঙ্গলবার  দুইদিন  হাট বসে পুরো রমজান মাসে সবার জন্য বাজারের খাজনা মুক্ত করেছি।
তিনি আরো বলেন, মূলতঃ আর্থিক বিবেচনা নয়, এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই বাজারের খাজনা মওকুফের মতো নানান সেবামূলক কাজে নিজ অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছি।
Please follow and like us: