, || - ||

শ্রীপুরে রেল সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

সাইফুল আলম সুমন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি-

গাজীপুরের শ্রীপুরে মনিরুল ইসলাম (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর উপজেলার গাড়ারন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

শ্রীপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার সাইদুর রহমান জানান, শ্রীপুর রেল ষ্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গাড়ারন এলাকায় রেল সড়কের পাশে অজ্ঞাত এক যুবকের লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যায়। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) এস এম রকিবুল হক জানান, নিহতের মোবাইলে ফোন আসছিল। সেখান থেকে জানতে পারি তার নাম মনিরুল ইসলাম। বাড়ী ময়মনসিংহ এলাকার কোনো এক উপজেলায়। ধারনা করা হচ্ছে ভোরে চলন্ত ট্রেন থেকে পড়ে এ যুবক নিহত হয়ে থাকতে পারে। নিহতের পরনে জিন্স প্যান্ট ও টি শার্ট রয়েছে। যুবকটির মাথায় আঘাত রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।

Please follow and like us: