, || - ||

শ্রীপুরে শিক্ষা সফরের বাসে আগুন, প্রাণে বাঁচলো ৭২জন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুত মোড় এলাকায় একটি শিক্ষা সফরের বাসে আগুনের ঘটনা ঘটেছে। এসময় বাসে থাকা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বাস থেকে লাফিয়ে পরে আত্মরক্ষা করে। আগুনে বাসের ভেতরের পুরো অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং বাস থেকে লাফিয়ে নামার সময় অন্তত ১০জন আহত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আধ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় বাসে এ আগুনের ঘটনা ঘটে। গাজীপুর মহানগরের হারিনাল এলাকার গাজীপুর অক্সফোর্ড মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফরের বাসে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। বাসটিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৭২জন ছিলেন বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী।

তিনি জানান, গাজীপুর মহানগরের হারিনাল এলাকার গাজীপুর অক্সফোর্ড মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষা সফরের জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহের ভালুকা উপজেলার হাজির বাজার এলাকার ড্রীম হলিডে পার্কে যান। এতে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৭২জন ছিলেন। সারাদিন অনুষ্ঠান শেষে সন্ধ্যা পৌনে ৬টায় ড্রীম হলিডে পার্ক থেকে বাসটি গাজীপুরের হারিকেনের উদ্দেশ্যে ছাড়া হয়। বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় পল্লী বিদ্যুত মোড়ের উড়াল সেতুতে উঠার সময় হঠাৎ পেছন থেকে ধোঁয়া দেখতে পান। মুহুর্তেই আগুন বাসে ছড়িয়ে পরে। এসময় বাস থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলকে নিরাপদে নামিয়ে আনা হয়। এখন বিকল্প উপায়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়া হচ্ছেন বলে তিনি জানিয়েছেন।

 

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের স্টেশন অফিসার আব্দুল মান্নান জানান, বাসে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

 

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ^াস বলেন, বাসে আগুনের ঘটনায় প্রায় আধ ঘন্টা মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ ছিল। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Please follow and like us: