, || - ||

শ্রীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ৩০ ডিসেম্বর বুধবার দুপুরে টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে গরীব, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল জলিল বিএ।

তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রানার সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান, তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার আবুল, তেলিহাটি ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি উজ্জ্বলসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।

Please follow and like us: