, || - ||

শ্রীপুরে সর্বস্তরের মানুষের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারীর যোগদান উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

নবাগত ইউএনও বলেন, সুশিল সমাজসহ সকলের সহযোগিতায় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে শ্রীপুরকে ঢেলে সাজাতে চাই। এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর হিমু, পিয়ার আলী বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম আবুল খায়ের,তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, সমকালের জেলা প্রতিনিধি সাংবাদিক ইজাজ আহমেদ মিলন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ফারজানা ইয়াসমীন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান বুলবুল, পৌর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম মোল্ল্যা,উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ফকির, সাধারণ সম্পাদক মাসুদ আলী ভাঙ্গি, মোশারফ হোসেন দিপু প্রমুখ।

Please follow and like us: