, || - ||

শ্রীপুরে হত্যা মামলার আসামী গ্রেফতার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

সাইফুল আলম সুমন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে অটোরিক্সা চালক আমিনুল হত্যার ১৫ দিন পর মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার উত্তররানী গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র আতিকুর রহমান (২০) ও ময়মনসিংহ জেলার পাগলা থানার সাদুয়া গ্রামের খলিলুর রহমানের পুত্র মেহেদী হাসান (২৩)। মঙ্গলবার রাতে শ্রীপুর থানার এস.আই মঞ্জুরুল ইসলাম তাদেরকে মোবাইল তথ্য প্রযুক্তি ব্যবহার করে শ্রীপুরের জৈনা বাজার এলাকা থেকে গ্রেফতার করেন। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার এস.আই মঞ্জুরুল ইসলাম জানান, ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার মাসকান্দা এলাকার করম আলীর ছেলে অটোরিক্সা চালক আমিনুল হককে হত্যা করে তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদের সিসিডিবি এলাকার রাস্তার পাশে বনের ভিতরে লাশ ফেলে রাখে। আটককৃতরা ও নিহত আমিনুল অজ্ঞাত এক নারীর সাথে মোবাইল ফোনে পরকিয়া করতো। আমিনুল পরকিয়ার ঘটনা প্রকাশ করে দিতে পারে এ নিয়ে তাদের মধ্যে অন্তর্দ্বন্দের সৃষ্টি হলে আতিক ও মেহেদী তাদের বন্ধু আমিনুলকে হত্যার পরিকল্পনা করে এবং গত ১২ ফেব্রুয়ারী রাতে আমিনুলকে হত্যা করে শ্রীপুরের সিসিডিবি এলাকায় ফেলে রাখে। পরদিন শ্রীপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ও শ্রীপুর থানায় একটি হত্যা মামলা রুজু করে।

Please follow and like us: