গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক এড.কাজী খান ও সদস্য সচিব বিল্লাল বেপারীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী জানান, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আগামী দিনে বিএনপির আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করার লক্ষে দলের ত্যাগী ও পরিচ্ছন্ন নেতা-কর্মীদের মূল্যায়ন করে শ্রীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া প্রতি ওয়ার্ডে ৫জন করে উপদেষ্ঠা মন্ডলীর সদস্য রাখা হয়েছে। এই কমিটি আগামী দ্বি-বার্ষিক সম্মলনের পূর্ব পর্যন্ত বলবৎ থাকবে।
কমিটির সদস্যরা হলেন, ১নং ওয়ার্ডের সভাপতি মোঃ আলমগীর হোসেন,সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রধান। ২নং ওয়ার্ড সভাপতি নাছির উদ্দিন মৃর্ধা, সম্পাদক বেলায়েত হোসেন খান এমরান। ৩নং ওয়ার্ড সভাপতি মো. আব্দুল বাতেন সরকার, সম্পাদক এমদাদ হোসেন মন্ডল। ৪নং ওয়ার্ড সভাপতি আফাজ উদ্দিন মন্ডল, সম্পাদক মো. শহিদুজ্জামান সাজু। ৫নং ওয়ার্ড সভাপতি হাজী মো. মহসিন, সম্পাদক কবির সরকার। ৬নং ওয়ার্ড সভাপতি নঈম উদ্দিন ফকির, সম্পাদক এস.এস জসিম উদ্দিন। ৭নং ওয়ার্ড সভাপতি মোবারক হোসেন তুহিন, সম্পাদক আলহাজ¦ মো. আশরাফ আলী নিজাম। ৮নং ওয়ার্ড সভাপতি ইজ্জত আলী ফকির, সম্পাদক মো. ফজলুল হক এবং ৯নং ওয়ার্ড সভাপতি মো. মাহমুদুল হাসান আলাল, সম্পাদক মো. নছ মিয়া প্রধান।