চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে পৌর বিএনপি।
শনিবার সকালে মাওনা চৌরাস্তার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করে দলটির পৌর শাখার নেতা-কর্মীরা।
কর্মসূচীর শুরুতে পৌরসভার ০৯টি ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ সমাবেশে যোগদান করেন।
সমাবেশে দলটির পৌর বিএনপির আহবায়ক এড.কাজী খানের সভাপতিত্বে, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হুমায়ুণ কবির সরকার,শাহজাহান চঞ্চল, পৌর বিএনপি নেতা অধ্যাপক নজরুল ইসলাম সেলিম।
আরোও বক্তব্য রাখেন উপজেলা সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম মোল্লা,বিএনপি নেতা ইজ্জত আলী ফকির, নঈমুউদ্দিন ফকির, আব্দুল বাতেন সরকার, আলমগীর হোসেন,হাজী মহসিন,মোবারক হোসেন তুহিন, মাহমুদুল হাসান আলাল,নাসির উদ্দিন মৃধা, আশরাফ আলী নিজাম,কবির সরকার, ফজলুল হক,নছ মিয়া,শ্রমিকদল নেতা আমানউল্লাহ আমান,মিজানুর রহমান, পৌর ছাত্রদল নেতা মামুন আকন্দ, আজিজুল হক রাজন প্রমুখ।