বৃহস্পতিবার , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শ্রীপুর প্রেসক্লাবের নয়া কমিটি গঠন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাব-এর নয়া কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক বণিক বার্তার গাজীপুর প্রতিনিধি এসএম মাহফুল হাসান হান্নানকে সভাপতি ও ৭১ টেলিভিশনের শ্রীপুর প্রতিনিধি আব্দুস ছালাম রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২৫ মে) দুপুরে শ্রীপুর প্রেসক্লাব-এর অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক দিনকালের বশির আহমেদ কাজল, সহসভাপতি পদে বাংলাদেশ প্রতিনিদিনের মো. মাহবুবুর রহমান ও গাজী টেলিভিশনের মোতাহার খান, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক আজকের পত্রিকার মো: রাতুল মন্ডল, সহ-সম্পাদক পদে এটিএন নিউজ ও ঢাকাপোস্টের মো: শিহাব খান, সাংগঠনিক সম্পাদক দৈনিক সমকালের ইজাজ আহমেদ মিলন, কোষাধ্যক্ষ পদে আনন্দ টেলিভিশনের মো: আদনান মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সময়ের আলো’র মো: মেহেদী হাসান লিটন, দপ্তর সম্পাদক পদে দৈনিক সরেজমিনের মো: জুনায়েদ আকন্দ, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে আলোকিত বাংলাদেশ পত্রিকার মোশাররফ হোসাইন তযু, তথ্য ও গবেষণা সম্পাদক পদে দৈনিক আনন্দ বাজার পত্রিকার আসাদুজ্জামান বিপু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আমার বার্তার সাইফুল আলম সুমন।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন, দৈনিক আমাদের সময়ের আব্দুল লতিফ, দৈনিক কালের কন্ঠ’র শাহীন আকন্দ, দৈনিক ভোরের আকাশের মো. শফিকুল ইসলাম, দৈনিক খোলা কাগজ’র  নূরে আলম সিদ্দিকী ও দৈনিক প্রথম আলো’র সাদিক মৃধা।

Please follow and like us: