, || - ||

ষাটগম্বুজ খানজাহানিয়া জব্বারিয়া এতিমখানার সভাপতি পিয়ার ও জাকির সম্পাদক নির্বাচিত।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।
ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ষাটগম্বুজ খানজাহানিয়া জব্বারিয়া এতিমখানা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনার লক্ষ্যে নতুন কমিটি গঠন উপলক্ষে এতিমখানা সংলগ্ন ও তার আশেপাশের ধর্মপ্রাণ মুসলিম ব্যক্তিদের সমন্বয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে হেফজখানার সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান পিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশশরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাগেরহাট জেলার সভাপতি হাওলাদার হাবিবুর রহমান। সহ নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শেখ হারুনুর রশিদ।
সভায় বিস্তারিত আলাপ আলোচনা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে পরবর্তী দুই বছরের জন্য ষাট গম্বুজ খানজাহানিয়া জব্বারিয়া এতিমখানা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনার সভাপতি হিসেবে শেখ ওয়াহিদুজ্জামান পিয়ার এবং শেখ জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন শেখ মইজুর আলম বাবলা।
এসময় আরও উপস্থিত ছিলেন, ষাটগম্বুজ বায়তুশশরফ আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেখ আসলাম হোসেন, উপধ্যক্ষ মাওলানা শেখ হুমায়ূন কবির, খানজাহান আলী মাজার মসজিদের খতিব হাফেজ মাওলানা সৈয়দ খালেদ আহমেদ, এতিমখানার সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, বাইতুশ শরফ হেফজখানার সভাপতি শেখ শামীম হাসান, মোল্লা আকরাম হোসেন, কাড়াপাড়া ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন লিটন, ষাটগম্বুজ ইউপি সদস্য চাকলাদার আলতাফ হোসেন সহ স্থানীয় ও আশেপাশের এলাকার প্রায় ৩ শতাধিক ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তিবর্গ।
Please follow and like us: