, || - ||

সংবাদ সংগ্রহ করতে গিয়ে সশস্ত্র হামলার শিকার সাংবাদিক, অল্পের জন্য রক্ষা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

মোংলার মিঠাখালী ইউনিয়নে ১ নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার আনসার আলী (৫৭) ও একই এলাকার জাকির শেখ (৪৬) এর মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে প্রায় ৭ বছর ধরে।
গত ৩ বছর ধরে উভয় গ্রুপের মধ্যে ক্রন্দল চলে আসছে। স্থানীয় জনপ্রতিনিধি একাধীক বার উভয় পক্ষের জমির দলিল এবং কোর্টের নির্দেশ পর্যালোচনা করে বার মিমাংসা করার চেষ্টা করলেও কোন সমাধানে আসতে পারে নাই।বৃহস্পতিবার(৩০ এপ্রিল) সকালে সেই জায়গার মধ্যে জাকির শেখ ঘরের কাজ করতে গেলে আনছারের জামাতা নাসির,মেয়ে আসমা ও নাতি নাইমুল রহমান অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এমন সংবাদ সুনতে পেয়ে ঘটনাস্থলে “দৈনিক ডোনেট বাংলাদেশ” পত্রিকার জেলা প্রতিনিধি বায়জিদ হোসেনের উপস্থিতি টের পেয়ে আনছারের নাতি নাইমুর রহমান মিন্টু (২৩) ঘরের ভিতর থেকে লাঠিসোটা নিয়ে সশস্ত্র ভাবে আক্রমনের জন্য আসে এবং অল্পের জন্য রক্ষা পায় বায়জিদ হোসেন। প্রতিমধ্যে নাইমুর রহমান ও তার মা আসমা বেগম অকথ্য ভাষায় গালীগালাজ করতে থাকে। এক পর্যায়ে আত্বরক্ষার্থে বায়জিদ হোসেন ঘটনাস্থল ত্যাগকরে। তবে স্থানিয়রা বলেন এর আগেও গত বছরের এপ্রিলের দিকে এই ঘটনায় জাকির শেখের পর হামলা করে নাইমুল ও তার মামা রুমি। তখনো স্থানিয় জন প্রতিনিধি দের কাছে গেলেও মেলেনি কোন প্রতিকার। সাংবাদিক বায়জিদ হোসেন বলেন, আমি সকালে বাজারে এসে শুনি এলাকায় কোথায় যেন একটা মারামারি ঘটনা ঘটেছে। লোকমুখের এমন কথার সুত্র ধরে ঘটনাস্থলে যাই। কিন্তু যেতে না যেতে আমার উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ভাবে আমাকে হামলার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে আনসার বাহিনী। আমি আত্ব্য রক্ষায় স্থান ত্যাগকরি। এবং বিষটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান’কে অবহিত করি।তিনি বিষয়টা নিয়ে শনিবার ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এবিষয় মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন সংবাদিক দের বলেন, এই ঘটনার তীব্র নিন্দা জানাই। তবে যারা এই হামলার ইন্দনদাতা তাদের কঠিন বিচার করা হবে। শনিবার এ বিষয় সালিশী/মিমাংসার আস্বাস দেন তিনি। তবে এ বিষয় আনসার আলী কোন মন্তব্য করতে রাজি হয় নাই।

Please follow and like us: