, || - ||

সংবাদ সম্মেলনের প্রতিবাদ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

নাঙ্গলকোটে ভাতিজি কর্তৃক চাচার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন শিরোনামে একটি সংবাদ গত ১৯/০৭/২০ইং ও ২০/০৭/২০ইং অনলাইন পত্রিকা এফ,এন,এস, নয়া আলো, কুমিল্লা সংবাদ সহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটিতে আমাদের ছোট ভাই রেজাউল করিম রেজু যে সব বক্তব্য দিয়েছে তাহা কাল্পনিক এবং সম্পূর্ণ অসংগতি পূর্ণ, বানোয়াট ও মিথ্যা। সে আমাদের চার ভাই ও ছয় বোনের সম্পত্তি একাই ভোগ দখল করে আসছে। আমরা ভাইয়েরা শুধু বাড়ির বসত ঘরের জায়গা ভোগ দখল করছি। আমরা দুই ভাই সন্তানের লেখা পড়ার স্বার্থে পরিবার পরিজন নিয়ে কুমিল্লা শহরে বসবাস করছি। আমরা সব সময় বাড়িতে থাকি না। আমাদের চার ভাই ও ছয় বোনের সম্পত্তি একটি বন্টন নামা দলিল করার কথা ছিল এনিয়ে সাত-আট বার সালিশ বৈঠক হয় কিন্তু তাকে মানানো যায় না। আমার পাক ঘরের দরজা ভাঙ্গিয়া এলাকার বখাটে ছেলেদের আড্ডা বসাইয়া বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ উঠে। আমরা তাকে গ্রামের লোকের মাধ্যমে সাবধান করিলে সে আরো বেপরোয়া হয়ে উঠে। ভবিষ্যতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়বার তার উপর বর্ত্যাইবে। আমার বৃদ্ধ মাতা নিরক্ষর তার এই বয়সে কোন দিশা ঠিক থাকে না। নাড়ীর টানে গ্রামের বাড়িতে থাকতে চায়। তাই আমাদের সাথে রাখতে পারি না। মায়ের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার আমরা বহন করে আসছি। মায়ের পেনশন সহ যাবতীয় কিছু সে নিজে ভোগ করে। পেনশনের সুবাদে তার থেকে কোন টিপ সই নিয়ে থাকতে পারে, পরবর্তী সময় এগুলি দিয়ে সম্পত্তি আত্নসাত করতে পারে। সে জমিন, পুকুর বিক্রয় করে চার বার বিদেশ যায। অথচ কোন সম্পত্তি রিকোভারি করে নাই। আমাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করছে। আমরা এই সংবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মোস্তফা কামাল
গ্রাম: ময়ুরা, পো: ময়ুরা
উপজেলা: নাঙ্গলকোট, কুমিল্লা।

Please follow and like us: