, || - ||

সংবাদ সম্মেলনে দিনাজপুর সদরের ৪নং শেখপুরা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক কৃষি বিপ্লবসহ ৬ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকারসহ নির্বাচনী ইশতেহার ঘোষনা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

দিনাজপুর সদরের ৪ নং শেখপুরা ইউনিয়নে কৃষি বিপ্লবসহ ৬ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকারসহ নির্বাচনী ইশতেহার ঘোষনা করলেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো: ওমর ফারুক তালুকদার।

২৯ জানুয়ারী শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সদরের ৪ নং শেখপুরা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো: ওমর ফারুক তালুকদারের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন। এই নির্বাচনে এলাকার সকল শ্রেনী পেশার মানুষের ভোটে তিনি যদি বিজয়ী হন তাহলে ইউনিয়নের কৃষকের ভাগ্য উন্নয়নে তিনি কৃষি বিপ্লব ঘটাবেন। কৃষকদের আত্বনির্ভরশীল হয়ে গড়ে উঠতে যা যা প্রয়োজন হবে সেই বিষয় গুলি নিয়ে সরকারের স্থানীয় সরকার প্রশাসনের সহযোগীতায় ব্যাপক কর্মকান্ড ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এলাকায় কৃষি বিপ্লব ঘটাবেন।

এছাড়াও তিনি কৃষকের জন্যে উন্নত ধান,শাকসবজী ও মাছ চাষের প্রর্দশনীর ব্যবস্থাকরবেন, গবাদি পশুর ক্ষেত্রে উন্নত বীজ বিতরণ,তরুন প্রজন্মের জন্য অনলাইন প্রশিক্ষন ও কর্মর্সস্থানের ব্যবস্থাকে বেগবান করার উদ্দ্যোগ গ্রহন করবেন। তার নির্বাচনী ইশ্তেহারে এলাকার অটোচালকদের জন্যে সমবায় সমিতির ভিত্তিতে জীবন বীমা কার্য্যক্রম চালু করার ঘোষনাও দিয়েছেন তিনি। সকল ধরনের বিপদে আপদে,সুখে দু:খে জনগনের পাশে থাকার প্রতিশ্রুতিসহ স্থানীয় জনগনের মতামতের ভিত্তিতে ৪ নং শেখপুরা ইউনিয়নকে মাদক ও দূর্নীতিমুক্ত একটি সুন্দর স্বচ্ছ ইউনিয়ন পরিষদ গঠন করা হবে জানান। তিনি বলেন, মাদক ও দূর্নীতিকে কোনো ভাবেই ইউনিয়ন পরিষদের কর্মকান্ডের মধ্যে স্থান দেয়া দেয়া হবে না এবং এর সাথে জড়িত ব্যক্তিদের কোনোরুপ সহযোগীতা ও প্রশ্রয় দেয়া হবে না।

সংবাদ সম্মেলনে তিনি তার নির্বাচনী এলাকার জনগনের কাছে অটোরিক্সা মার্কায় ভোট প্রার্থনা করে বলেন,আমি নির্বাচনে বিজয়ী হলে প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনোরুপ তালবাহানা করবো না। যা বললাম তাই বাস্তবায়ন করবো ইন্শাল্লাহ।

Please follow and like us: