, || - ||

সংবাদ সম্মেলনে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিীহীন তথ্য পরিবেশনের অভিযোগ বিশিষ্ট ব্যবসায়ী আগা খাঁন জান মাল ও সম্পত্তিতে বসবাসের নিরাপত্তা চাইলেন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।
রুমানা ফেরদৌসী‘র করা সংবাদ সম্মেলনের বক্তব্য সর্ম্পূন মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দ্যোশ প্রনোদিত দাবী করে পাল্টা সংবাদ সম্মেলন করলেন দিনাজপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী মো: আগা খাঁন। প্রশাসনের কাছে জানমাল ও নিলামে ক্রয় করা সম্পত্তিতে বসবাসের নিরাপত্তা চাইলেন তিনি।
১৮ জুলাই মঙ্গলবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক জরুরী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহরের বালুবাড়ি বিশ্বরোড শেখপুরা মহল্লার বাসিন্দা মৃত: ইউসুফ আলীর পুত্র মো: আগা খাঁন। এসময় তিনি বলেন, দিনাজপুর মালদহ্পট্টি উত্তরা ব্যাংক শাখা‘র ১১ কোটি ৭১ লাখ টাকা ঋনের বিপরিতে ২০২১ সালে আমার ছোট ভাই আজম খাঁনের নামে থাকা বালুবাড়ি শেখপুরায় ১৬৪ শতক এবং রাজিবাটীতে ১৯৯ শতক সম্পত্তি ও অটোমেটিক রাইস মিলটি ৩ বার নিলাম করেন দিনাজপুর জেলা যুগ্ম জজ আদালত। ওই সম্পত্তি গুলো বৈধ ভাবে বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালতের মামলা নং ৪১/১৭ অর্থঋন মামলা ও ডিক্রীজারী মামলার রায়ের প্রেক্ষিতে আদালতের নির্দেশ ও ব্যবস্থাপনায় নিলাম খরিদের পর ব্যাংক আমাকে এবং ইকবাল চৌধুরীর নামে রেজিষ্ট্রী প্রদান করে। এরপর যথা নিয়মে আমাদের দুজনের নামে নামজারী,ডিসিআর হয় এবং আমরা খাজনা পরিশোধ করি। পরবর্তীতে আমরা ওই সম্পত্তিটি ১০/১২জনের নিকট বিক্রি করি,এর মধ্যে কারো নামে রেজিষ্টী দিয়েছি আবার কারো নামে বায়না রেজিষ্টীও দিয়েছি। পররবর্তীতে আমার ছোট ভাই আজম খাঁনকে স্ব-ইচ্ছায় তালাক প্রদানকারী স্ত্রী রুমানা ফেরদৌসী সম্পত্তির বিষয়ে উচ্চ আদালতে পর পর ৫টি রিট মামলা দাখিল করে। মাননীয় উচ্চ আদালত তাকে বার বার ঋন পরিশোধের সুযোগ দিলেও সে ঋন পরিশোধ করতে না পারায় বিষয়টি আইনী জটিলতায় এখনও আদালতে ২৯৫/২০২২ইং নং রিটটি বিচারাধীন রয়েছে। ধুরন্ধর দাঙ্গাবাজ এবং গোপন সন্ত্রাসী সংগঠনের সদস্য রুমানা ফেরদৌসী আদালতে করা ওইসব রিটে মিথ্যা তথ্য প্রদান করেছে যার মধ্যে ৩টি রিটের বিষয় স্বীকার করলেও ২টি রিটের বিষয় গোপন করে উচ্চ আদালতকে মিথ্যা তথ্য পরিবেশন করেছে। প্রত্যেকটি রিটে রুমানা ফেরদৌসী নিলাম প্রক্রিয়াধীন উল্লেখ করেছে,অথচ নি¤œ আদালতের নিলাম সম্পন্ন হওয়ার পর সম্পত্তি বিক্রয় হয়ে ২/৩ বার সম্পত্তির মালিকানাও বদল হয়েছে। সন্ত্রাসীদের দ্বারা সে শহরের খাঁন হোটেলটি জোরপূর্বক মালিকানা দাবী করে ভোগদখল করছে। রুমানা ও তার সন্ত্রাসীরা আমাদের ক্রয় করা সম্পত্তি দখল এবং আমাদেরকে হত্যার জন্য সম্পতিতে র্নিমান করা বসতবাড়ির আশেপাশে প্রতিনিয়ত রাতে/দিনে রাম দা, ছোরা, চাকু, চাপাতিসহ বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। তাদের এই সব কর্মকান্ডের কারণে আমরা নিলামে ক্রয় করা সম্পত্তির মালিকেরা পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছি। তাই আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জানমাল এবং ক্রয়কৃত সম্পত্তিতে বসবাসের নিরাপত্তা ও উচ্চ আদালতে সত্য গোপনের অভিযোগে রুমানা ফেরদৌসীকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী করছি।
Please follow and like us: