এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক: বগুড়ার শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড বাঁশপট্টি এলাকায় নাচ শেখানোর নামে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় মঙ্গলবার দুপুরে ঝংকার ললিতকলা একাডেমির পরিচালক সাদ্দামহোসেন প্রিন্স এর বিরুদ্ধে শেরপুর থানায় অভিযোগ দায়ের করা
হয়েছে। অভিযোগে জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের ভান্ডার কাফুরা উত্তরপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে ঝংকার ললিতকলা একাডেমির পরিচালক সাদ্দাম হোসেন প্রিন্স শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড বাঁশপট্টি এলাকায় মুন ইরাফী গার্ডেন সিটিতে রুম ভাড়া করে নাচ শিখিয়ে আসছে। এরই এক পর্যায়ে ১০-১২ দিন আগে উপজেলার বনমরিচা গ্রামের এক কলেজ ছাত্রীকে নাচ শেখার জন্য তার প্রতিষ্ঠানে আসতে বলে। ওই দিন বিকাল সাড়ে ৪ টার দিকে ছাত্রীটি নাচ শিখতে আসে। রুমের ভিতরে আর কোন শিক্ষার্থী না থাকায় লম্পট সাদ্দাম হোসেন প্রিন্স ঘরের দরজা বন্ধ করে দিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী অশ্লীল দৃশ্যটি গোপন ক্যামেরায় ভিডিও ধারন করে। ভিডিওটি সোস্যাল মিডিয়ায় প্রকাশ করার কথা বলে তাকে ব্লাকমেইল করার চেষ্টা করে। ছাত্রীটি এতেও রাজি না হওয়ায় কয়েকদিন পর প্রিন্স ভিডিওটি সোস্যাল মিডিয়ায় প্রকাশ করে দেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে ছাত্রীটি বাদি হয়ে গতকাল মঙ্গলবার দুপুর ২ টার দিকে শেরপুর থানায় সাদ্দাম হোসেন প্রিন্সের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এমন ন্যাক্কারজনকঘটনায় এলাকার সচেতন মহলের মধ্যে সংস্কৃতির নামে নোংরামী নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে। শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর অভিযোগের প্রাপ্তি স্বীকার করে বলেন-তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Please follow and like us: