, || - ||

সচিব পদে পদোন্নতি পাওয়ায় কামরুজ্জামানকে ‘আমরা ৮৬’-এর সংবর্ধনা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব পদে পদোন্নতি পাওয়ায় সিরাজগঞ্জের এসএসসি-১৯৮৬ ব্যাচের আবু সাঈদ মো. কামরুজ্জামান (বাবু) কে সংবর্ধনা দিয়েছে ‘আমরা ৮৬’।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মিরপুর-২ এলাকায় সিরাজগঞ্জ জেলা সমিতি ভবন অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘আমরা ৮৬, এসএসসি ব্যাচ-১৯৮৬, সিরাজগঞ্জ’-এর পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভাকুরিয়া সুলতানা জলি ও মো. আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা ৮৬’-এর সভাপতি মো. মাসুদ রানা। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আল সাবা মো. রুহুল বীন মেহেরুব (শোকন)।

বক্তব্যে বক্তারা বলেন, এসএসসি-১৯৮৬ ব্যাচের বন্ধু আবু সাঈদ মো. কামরুজ্জামানের সচিব পদে পদোন্নতি সিরাজগঞ্জবাসী ও সহপাঠীদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। তাঁর এ অর্জন কর্মজীবনে আরও সফলতা বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সদস্য ডা. মো. আব্দুর রাজ্জাক, মাহবুব এ খোদা (টুটুল), এসএম মঞ্জুর আলম (শাহীন), এস এম আব্দুস সালাম (মামুন) ও মো. বদিউজ্জামান।

এ সময় সিরাজগঞ্জ থেকে আগত এবং ঢাকায় অবস্থানরত ‘আমরা ৮৬’-এর সদস্য ও বন্ধুরা উপস্থিত ছিলেন।

Please follow and like us: