জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি যারা করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়ায় তাদের আইনের আওতায় আনতে হবে উল্লেখ করে বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে গুজব সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবে না। করোনা ভাইরাস একটি রোগ (ভাইরাস)। যা সচেতনতায় ভাল হয়। তাই করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতনতা হতে হবে। জনসমাগম থেকে বের হতে হবে। কোন কাজ ছাড়া বাড়ী থেকে বের হওয়া যাবে না। সাবধানতা অবলম্বন করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভাইরাস মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। তিনি দিনরাত নিরলসভাবে চেষ্টা করছেন করোনা ভাইরাস প্রতিহত করতে। আল্লাহর রহমতে করোনা ভাইরাস কমে আসবে। তবে জনগন যদি সচেতনতা না অবলম্বন করে তাহলে এই প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়বে। সচেতনতাই পারে করোনা ভাইরাস মোকাবিলা করতে।
২৫ মার্চ বুধবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতা সম্পর্কে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকবৃন্দ ও স্বাস্থ্যকর্মীদের কার্যক্রম পরিদর্শন এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএর) উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বিতরন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সচেতনতামুলক বক্তব্যে এসব কথা বলেন।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ নির্মল কুমার দাস, কলেজের অধ্যক্ষ ডাঃ শিবেস সরকার, দিনাজপুর বিএমএর সভাপতি ডাঃ ওয়ারেস আলী সরকার, সাধারন সম্পাদক ডাঃ বি কে বোস, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ নুরুজ্জামান, ডাঃ নাদির হোসেন প্রমুখ।
রবিবার , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি
সচেতনতাই পারে করোনা ভাইরাস মোকাবিলা করতে- হুইপ ইকবালুর রহিম এমপি
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
Please follow and like us: