এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ই আগস্ট বিকাল ৪ঘটিকার সময় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার দি হাঙ্গার প্রজেক্টের কার্যালয়ের সামনে ” ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় উদযাপন ও শান্তি সম্প্রতি প্রতিষ্ঠার আহ্বানে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুজন, বিকশিত নারী নেটওয়ার্ক, ইয়ূথ এন্ডিং হাঙ্গার ও কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরামের আয়োজনে অনুষ্ঠিত মানব বন্ধনে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার নারী -পুরুষ, ছাত্র, শিক্ষক, নারী নেত্রীসহ বিভিন্ন স্তরের সাধারণ জনতা অংশগ্রহণ করেন। মানব বন্ধনে বক্তারা স্বৈরাচার পতনে ছাত্র সমাজের ভুমিকা অত্যন্ত গুরুত্বের সাথে স্বরণ করেন। পাশাপাশি আন্দোলনে শহীদ সকলের প্রতি শ্রদ্ধা, আহতদের দ্রুত সুস্থতা এবং ছাত্র জনতার হয়রানী বন্ধের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়াও স্বাধীনতা পরবর্তী দেশে চলমান লুট, অগ্নিসংযোগ, ভাঙচুর বন্ধের জন্য সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান। পাশাপাশি সবাই মিলে সংখ্যালঘুদের জান মাল রক্ষায় কাজ করতে আহবান জানান।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন, জনাব জহুরুল হক, চেয়ারম্যান ১ নং ধামালিয়া ইউনিয়ন; ইসরাত হাসান, প্রকল্প সমন্বয়কারী- রাইট টু গ্রো প্রকল্প; মেহেদী হাসান (প্রকল্প কর্মকর্তা); বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিশ্বিবদ্যালয়ের সম্মুখ যোদ্ধা ও শহীদ মুগ্ধ এর বন্ধু শেখ মাকসুদুল ইসলাম; শেখ মাজহারুল ইসলাম রেজা (ছাত্রনেতা); রিয়াদ খান শাকিল (ছাত্রনেতা); শোভন (,ছাত্রনেতা); সিএসও ডুমুরিয়া ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন; সামিউল আলম (ইউএফ); শারমিন নাহার (ইউএফ) এবং মাসুদ (ইউএফ) প্রমুখ।
Please follow and like us: