কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজারহাট ফাজিল (ডিগ্রী) মাদরাসা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা সভাপতি তাসভীর-উল-ইসলাম। উপজেলা বিএনপির সভাপতি মো.আনিছুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বক্কর সিদ্দিক,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমূখ। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলারদের ভোটে সভাপতি পদে মো. আনিছুর রহমান, সিনিয়র সহসভাপতি এ্যাড: মো. শফিকুল ইসলাম, ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক পদে মো. আব্দুস সামাদ সরকার ধনী ও সাংগঠনিক সম্পাদক পদে মো. শহিদুল ইসলাম ব্যাপারী নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সাধারণ সম্পাদক পদে মো. সহিদুল ইসলাম মনোনিত হন।
, || - ||
সভাপতি আনিছুর সম্পাদক সহিদুল রাজারহাট উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
Please follow and like us: