আশরাফুল ইসলাম জয়:
শিক্ষার্থীদের সময় পেলেই মাঠে এসে খেলাধুলা করতে হবে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ-২ সদর কামারখন্দ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী। অধ্যয়ন বা পড়াশোনা করাই ছাত্রদের জন্য প্রধান কাজ। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌরাত্ম্যে আর মাদকের নীল থাবায় ছাত্রসমাজ না পারছে নিজের অধ্যয়নে মনোযোগী হতে, না পারছে সমাজসেবায় অংশ নিতে। সোশ্যাল মিডিয়া আর মাদকের হাত থেকে রক্ষা পেতে তাই ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নিতে পরামর্শ দিয়েছেন এই এমপি।
তিনি আরো বলেন, খেলাধুলা করলে একটি নিয়মের মধ্যে আসা যায়। শরীর ভালো থাকে। তাই সময় পেলেই মাঠে এসে শিক্ষার্থীদের খেলাধুলা করতে হবে।
রবিবার (২১ জানুয়ারী) শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বিকাল ৩ টার দিকে ৫২ তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের প্রতি এ আহ্বান জানান।
ক্রীড়া ও পুরস্কার বিতারণ অনুষ্ঠানটি সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মোহাম্মাদ রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার (অ:দা:) মোঃ আফছার আলী, ভাইস চেয়ারম্যান এস. এম. নাসিম রেজা নূর দিপু মহিলা ভাইস চেয়ারম্যান, অধ্যাপিকা হাসনা হেনা, জেলা আওয়ামী লীগ সদস্য মিজানুর রহমান দুদু,সদস্য, জিহাদ আল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল হাকিম, সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েল, সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন।