নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়ায় কর্মজীবী নারীর আয়োজনে নারী শ্রমিক সহ সকল ক্ষেত্রে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধিতে করনীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তবে শিরীন আখতার এমপি বলেন, আমাদের সমাজে এক সময় নারীদের গৃহকর্মী মনে করে অবহেলা করা হত। সমাজ বিনির্মাণে পুরুষদের পাশাপাশি নারীদের যে অগ্রণী ভুমিকা রয়েছে তা বুজতে দেয়া হতোনা। বর্তমান শেখ হাসিনার সরকার এজটি নারী বান্ধব সরকার। এ সরকার রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারী অধিকার প্রতিষ্ঠিত করেছে। তিনি বলেন, নারীরা সমাজ ও দেশের সকল ক্ষেত্রে অবদান রাখছে। সমাজ পরিবর্তনে নারী শক্তি বড় শক্তি। তাই নারীদের অধিকার আদায়ে রাষ্ট্রকে আরো এগিয়ে আসতে হবে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কর্মজীবী নারীর পরিচালক রাহেলা রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-১ আসনের সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের, ফ্রাইডরিচ ইবার্ট স্টিফটাঙ্গ’র (এফ ই এস) সমন্বয়ক অরুন দুতি রানী, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক রোকেয়া বেগম আন্জু, ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল, পৌর কাউন্সিলর শাহেনা আক্তার, আলেয়াম মন্জু, কৃষি শ্রমিক নেত্রী ছালেহা মেম্বার, ফেনী জেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোসনা আক্তার রুমি, পরিবার পরিকল্পনা সহায়ক খালেদা আক্তার, রাশেদা আক্তার, রোকসানা বেগম। এসময় সাংবাদিক, এনজিও কর্মী ও বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।