সময় টিভির বিশেষ প্রতিবেদক রতন সরকার ও চিত্র সাংবাদিক শাকিল মাহমুদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবীতে গাইবান্ধার সাংবাদিক সমাজ মানববন্ধনের কর্মসূচি পালন করে।
মঙ্গলবার (২৩ মার্চ) সকালে জেলা শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও সাংবাদিক গণসংহতি সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকক আবু জাফর সাবু, প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল দাশ, নুরুজ্জামান প্রধান, দেশ টিভি ও কালেরকন্ঠের প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন, মানবজমিনের উত্তরাঞ্চল প্রধান ও মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার সিদ্দিক আলম দয়াল, ইনিডপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি আরিফুল ইসলাম বাবু, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্ত্তী, ডিবিসি নিউজের প্রতিনিধি রিকতু প্রসাদ, একুশে টেলিভিশনের আফরোজা লুনা, এসএ টিভির কায়ছার প্লাবন, গাইবান্ধা ডট নিউজের বার্তা প্রধান ও সময়ের আলোর প্রতিনিধি কায়ছার রহমান রোমেল, এশিয়ান টিভির প্রতিনিধি খালেদ হোসেন, সাংবাদিক ও শিক্ষক নিয়ামুল আহসান পামেল, ফুলছড়ি প্রেস ক্লাবের সাধারণ সমপাদক শাহ আলম যাদু প্রমুখ। সাংবাদিক গণসংহতি সমাবেশ সঞ্চালন করেন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু। গাইবান্ধা ফটো এন্ড ভিডিও জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের নেতা-কর্মীরাও সমাবেশে উপস্থিত থেকে সংহতি জানান।
বক্তারা বলেন, রংপুরে ২৬ দিনে ডাক্তার তৈরির কারখানা বিপিডি’র অনিয়ম-দূর্নীতির সংবাদ প্রচার করায় রতন সরকার ও চিত্র সাংবাদিক শাকিল মাহমুদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরকারিদের শাস্তির দাবি জানান। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দূর্ঘটনার শিকার সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সকল সাংবাদিকের জন্য সরকারিভাবে বিমা চালু করার দাবী জানান বক্তারা।
, || - ||
সময় টিভির সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ মামলা প্রত্যাহারের দাবীতে গাইবান্ধায় সাংবাদিক সমাজের মানববন্ধন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।
Please follow and like us: